আর এসো না

হান্নান বিশ্বাস

ভুলে আছি অনেক সময়
আর এসো না
বসন্তের-ই এই ক্ষণে

সুরে সুরে উদাস ক’রে
যাও যে কোথা
প্রেম জাগিয়ে এই মনে

ছাঁকনী জালে যাচ্ছে গ’লে
নিত্য দিনই
কষ্টের সব দিনগুলি

কাকের কণ্ঠ শুনে শুনে
গা সয়েছি
তাইতো তোমার সুর ভুলি

চড়াই পাখির দুঠোঁট চেপে
খড় যোগাড়েই
দিন যাপনে বুক ফাটে

শালিক জোড়া বিভোর প্রেমে
তাদের দেখেই
ভাল ভাবেই দিন কাটে

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
baby bounce back body
baby bounce back body
3 days ago

XFMQbHlTMDy

glassiness
glassiness
3 days ago

GralZ3RwQwP

2
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0