ছুঁয়ে দিলেই মেঘ হতে

হান্নান বিশ্বাস

ছুঁয়ে দিলেই মেঘ হতে
আমি হতেম
নব পল্লব শাখার জঠরে

প্রেম দিয়ে নিঃস্ব হলে
চাঁদের আলোর
আঁজলা দিতে হৃদয় ভ’রে

দৃষ্টি দিলে নিমক হতে
তাসের ঘরে
বাসর হত গ্লাসের তলে

কথা দিলে সাগর হতে
থমকে যেতাম
ঝিনুক খুঁজে মুক্তো পেলে

মৃদু হাওয়াই কেশ ভাসালে
বুঝেই নিতেম
শেলের মত আছ সেঁধে

হাসি দিয়ে সুখ চেনালে
স্রোতের সাথেই
জীবন তরী দিতেম বেঁধে

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
backstreet
backstreet
2 days ago

zdh61NQEHaT

1
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0