ভেজা ওড়নার আড়ালে

হান্নান বিশ্বাস

ভেজা ওড়নার আড়ালে
জ্বলন্ত পিরামিড
মমিরা উঁই পোকার মত উড়ছে

অপরাজিতায় নিষিক্ত চোখ
উদ্বেলিত মন
ঝঞ্ঝার কবলে তনু দেশ

ঢেউয়ে ঢেউয়ে দুলছে তরী
বইছে স্রোত
দু-পাড়ে মাতাল কাশ বন

বিবশ বসন্ত উষ্ণতার ঝাঁঝে
ভোল বদলে
কোকিল নিষ্ঠাবান

উড়ু উড়ু পাখিরা মেলছে ডানা
ক্ষণিকের নেশা
দিবস শেষে নিঃশর্ত আত্মদান

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
sweater meat
sweater meat
2 days ago

4aKKF7y8QjN

1
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0