| |
|---|
অজস্রবার আমি কাকের ডাক শুনেছি,
বুকের ভেতরটা কেঁপে উঠেছে
কোনো এক দুঃসংবাদের আশঙ্কায়।
অজস্রবার আমি মধ্য রাতে
ঘেমে ক্লান্ত হয়ে জেগে উঠেছি
নানান দুঃস্বপ্নে।
অজস্রবার আমার ভেতরটা
তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে
যন্ত্রণামগ্ন আমাকে ।
আবার অজস্রবার মুখ থুবড়ে পড়া আমি,
নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছি
সুস্বপ্নের পথে হেঁটে চলার জন্যে
যে পথের শেষে আমরা মানুষেরা
মুক্ত হব স্বাধীন হব,
পাবো পথ চলার নতুন দিশা।।

