সময়
লাকি পারভীন

একটা সময়,
একটা করুন সময়, মর্মান্তিক সময় কাটছে,
আজ মানব জাতির।
গোটা বিশ্ব জুড়ে একটাই হা হা কার,
একটাই প্রার্থনা ..
বাঁচতে চাই , আমরা বাঁচতে চাই ।
তবে পৃথিবী জুড়ে আজ শান্ত হাওয়া,
নেই দাঙ্গা নেই লড়াই
নেই কোনো জাতি ভেদ ।
যেন মন্দির মসজিদ আজ শান্তির
আলো ঘুমিয়ে রয়েছে,
নেই তাদের নিয়ে ভাঙা গড়ার খেলা।
তবে, আমিও জানি আপনারাও জানেন…
এই দুঃসময় কেটে যাবে
আসবে আবার সুদিন ফিরে।
কিন্তু সেদিন যাতে মানবজাতি
আবার না খেলে মন্দির মসজিদ নিয়ে।।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0