একটি যে ছিল নদী
বর্ষা নেমে আসার আগেই
চলত নিরবধি৷
দুষ্টু ছিল কত!
ক্ষিপ্ত নদীর পাগলামীতে
গ্রামবাসী শঙ্কিত৷
মাতাল হয়ে ছুটে
উতাল ঢেউয়ের তালে তালে
গিলতো শত ভিটে৷
বর্ষা নেমে আসে
ক্রমশ তার বাড়ছে ক্ষিদে
মৃত্যুগুলো ভাসে৷
আবাদ জমি খায়
বক্ষ যেন একটি আকাশ
চাষীরা নিরুপায়৷