সূচনা
সালেহা খাতুন

বিজ্ঞানের কতশত উপহার,
মানুষ তার রূপ করেছে কদাকার।
পাহাড় খুঁড়ে সুড়ঙ্গ গড়ছে,
পৃথিবীর পেরেক তাইতো নড়ছে।
খাবারে বিষ,রং,কেমিক্যাল ভরছে,
বিমারি তাই মারণকামড় দিচ্ছে।
পশুপাখি মানুষ ধুঁকছে।
কঠিন রোগে সব ভুগছে।
পুকুর ভর্তি যত আবর্জনা,
ধরিত্রীর হয়েছে মৃত্যুর সূচনা।
সর্বত্র রয়েছে প্লাস্টিকের স্তূপ,
পৃথিবীর চেহারা এখন অদ্ভুত।
সূর্য ফেটে পড়ছে রুদ্ররোষে,
কিছুই নেই আর মানুষের বশে।
আসমুদ্র-হিমাচল যাবে শুকিয়ে।
মানুষ তুমি থাকবে কোথায় লুকিয়ে?
বিশ্ব বিধাতা আড়াল থেকে হাসছে।
ধরিত্রী শেষ হবে সূর্যের ভস্মে।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pranab Sarkar
Pranab Sarkar
1 year ago

খুব ভালো কবিতা

1
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0