ভাবনা
সালেহা খাতুন

মাগো, তুমি কেমন আছো?
তুমি ভালো আছো তো?
শ্বাসকষ্ট বাড়েনিতো আর,
ওষুধ  নিচ্ছোতো মা পায়ের ব্যথার?
বড় দেখতে ইচ্ছে করছে।
ছোটবেলার দিনগুলো
বেশি করে মনে পড়ছে।
সেদিন স্টেশনে বাবা ছিল চাদরে ঢেকে।
কাঁদছিলে তুমি মা অঝরে,মাথা ঠুকে।
স্টেশনের দিকে ছুটছিলাম বারবার
বাবাকে দেখার জন্য একবার।
চিৎকার করে,বলি আমাকে ছাড়ো
সবাই ধরে রাখে,শক্ত করে আরো
তোমার বাঁচা ছিল আমাদের ঘিরে
বলাকার পালকে রাখতে মুড়ে।
আমরা থাকতাম তোমার ভরসায়
তুমি থাকতে মা কার ভরসায়?
আমরা এখন যে যার সংসারে
কতটুকুই বা করতে পারি তোমার তরে?
এখন বড় ব্যস্ত আমরা সবাই
তবুও তোমার চিন্তা বেশি করে ভাবায়।
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
tanjila
tanjila
2 years ago

darun

1
0
Would love your thoughts, please comment.x
()
x

Warning: Version warning: Imagick was compiled against ImageMagick version 1808 but version 1809 is loaded. Imagick will run but may behave surprisingly in Unknown on line 0