ভাল লাগা সব কবিতা
একত্রিত করলে
পরিবারতন্ত্রের গন্ধ পাই
সূর্যের আলো পরিবারে
সীমাবদ্ধ থাকলে
জীবেরা শুটকি মাছ হয়ে হত
প্রেম শুধু ভালোবাসায়
আটকে থাকলে
প্রজনন ব্যহত হয়ে যেত
মেকি বাহবা দিয়ে যদি
সত্য ঢাকা যেত
সূর্যটা চিরতরে ঘুমিয়ে থাকত
চিরন্তনের মধ্যে না থাকলে
আমি তোমার
পৃথিবীর বাসিন্দা নই