| |
|---|
দীর্ঘজীবন শত সহস্র ধুলার কনা,ছেলেবেলা সুখ যা, সেইসব ঘটনা।কিছু থেকে যায় মনের গভীরে গেঁথে,মিটে যায় কিছু জল তরঙ্গে সাথে।হাটু জলে শালুক ফুল তুলে নেওয়াকিংবা লজ্জাবতী লতা নাড়িয়ে দেওয়া।পাথরকুচি পাতায় তীব্র প্রচেষ্টায়,শিকড় গজানোর অপেক্ষায়।সযত্নে বইয়ের ভাঁজে রাখা,বিশ্বাসে বারবার খুলে দেখা।রোদঘামে খেলাছেড়ে ঘুমাতাম মাকে ছুঁয়ে,ভর দুপুরে নিশির ডাক শাকচুন্নির ভয়ে।কুড়ান খেজুর জমা করাখেজুর রস পাত্রে ধরা।দুঢোক জল গিলে,চোখ লাল করা,অনাবিল আনন্দে সময় পার করা।হাত ধরে কারো, গলাজলে ডুবমাটি আঁকড়ে সাঁতারে স্বরচিত সুখ।
